Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে চোরের হামলায় বাগান চৌকিদার আহত : শ্রমিকদের প্রতিবাদ ও কর্মবিরতি

রিপোটার : / ৪১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি দেওছড়াসহ আশপাশ বিভিন্ন চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছে। চা পাতা চুরির সময়ে বাঁধা প্রদান করলে চুরদের সশস্থ হামলায় গুরুতর আহত হয়েছেন বাগান চৌকিদার। তবে প্রতিনিয়ত চা পাতা চুরি হলেও বাগান কর্তৃপক্ষ এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ রয়েছে। এঘটনার প্রতিবাদে চা শ্রমিকরা ৩ ঘন্টার কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার ২৩ জুন সকাল ৮টায় দেওছড়া চা বাগানের ১২ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।
চা শ্রমিকরা জানান, দেওছড়া চা বাগানের পার্শ্ববর্তী রাঙ্গাটিলা (বৈদ্যনাথপুর) গ্রামের রফিক মিয়া (৩৫) তার ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ দল নিয়ে বৃহস্পতিবার সকালে ১২ নম্বর সেকশন প্রবেশ করে। সেখানে চা গাছের কঁচি চা পাতা উত্তোলন করে বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছিল। এ সময় চা বাগানের চৌকিদার সন্টু রবিদাস তাদের বাঁধা দেন। বাঁধা দেয়ার কারণেই রফিক মিয়া ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে সন্টু রবিদাস (৪৫) কে গুরুতর আহত করেন। খবর পেয়ে বাগানের অন্যান্য শ্রমিকরা গিয়ে গুরুতর আহত সন্টু রবিদাসকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেওছড়া চা বাগান পঞ্চায়েত সম্পাদক লক্ষ্মী নারায়ন ও মহিলা শ্রমিক মায়া রবিদাস সহ চা শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বস্তির রফিক মিয়া, তার পরিবারসহ কয়েকজন লোক চা পাতা চুরি করতে আসে। তখন বাঁধা দেয়ায় চুর চক্র লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে সন্টু রবিদাসকে গুরুতর আহত করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় ৩শ’ চা শ্রমিক ৩ ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে স্থানীয় ইউপি সদস্য ও বাগানের স্টাফরা এসে দুই দিনের মধ্যে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করলে আমাদের কর্মসূচী প্রত্যাহার করা হয়। তারা আরও বলেন, বাগান থেকে প্রতিনিয়ত চা পাতা চুরি হচ্ছে এবং বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না।
অভিযোগ জানিয়ে চা বাগানের নারী শ্রমিক ফুলমতি রবিদাস, লক্ষ্মীমনি সিং, মালতি রবিদাস বলেন, চা বাগানের সেকশনে কঁচি পাতা তুলতে গিয়ে দেখা যায় বস্তির লোকজন দুইশ’, তিনশ’ কেজি চা পাতা তুলে নিয়ে গেছে। তখন আর ঠিকমতো পাতি উত্তোলন করা যায় না ও নিরিখ পুরো করতেও কষ্ট হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহন লাল রবিদাস বলেন, এঘটনার প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ রাখে ও বিচারের দাবি জানায়। আমরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দেয়ায় শ্রমিকরা কাজে যোগ দেয়।
এব্যাপারে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!