Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কমলগঞ্জের কৃষকেরা

রিপোটার : / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষকেরা এখন আউশ ধানের চারা রোপণ করছেন। এর পাশাপাশি আমন ধানের বীজতলা তৈরিতেও তারা ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে আমনের বীজতলা তৈরির জন্য এ উপজেলার জমি উপযোগী হয়েছে।

কৃষকরা জানান, বোরো ধানের দাম কম থাকায় আউশধান কম চাষ করা হয়েছে। তবে আমনধান ব্যাপক আকারে চাষ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আউশধান রোপণ প্রায় শেষ পর্যায় চলে আসছে, এ জন্য আমন ধানের বীজতলা তৈরি করছেন তারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বীজতলা তৈরি করার সঠিক সময় এখন বলে তারা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আমনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়নি। কয়েকদিনের মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করা হবে এবং ১ হাজার কৃষককে সরকারিভাবে আমনধানের ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হবে।

রোববার সরেজমিনে উপজেলার পতনঊষার, শমশেরনগর, রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, আউশধানের বীজতলা তৈরি করছেন চাষিরা। কয়েকদিনের বৃষ্টিতে বীজতলার জন্য জমিন উপযোগী হয়েছে। বেশিরভাগ কৃষক উফশী ও হাইব্রিড ধানের বীজতলা তৈরি করছেন।

উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষক সালাম মিয়া বলেন, আমি ১ একর জমির আউশধান রোপণ করে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ৪ থেকে ৫ একর জমিতে আমন ধান চাষ করবো। বীজতলা তৈরি হতে প্রায় ৪৫ থেকে ৫০ দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে চাষের জমি তৈরি করবো।

রহিমপুর ইউনিয়নের কৃষক মখলিছ মিয়া বলেন, আমি ৩ একর জমিতে আমনধান চাষ করার জন্য উফশী ধানের বীজতলা তৈরি করছি। আমার আউশ ধান রোপন করা প্রায় শেষ।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, আউশ ধান রোপণের পাশাপাশি কৃষকেরা আমন ধানের বীজতলা তৈরি করছেন। কিছু দিনের মধ্যে আমনের লক্ষ্যমাত্রা ঠিক করাহবে। এ উপজেলায় গত মৌসুমে আউশ, আমন ও বোরো ধানের ভালো চাষ হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!