Logo

কমলগঞ্জে সাপের ছোবলের এক চা শ্রমিক আক্রান্ত

Reporter Name / ২৯৫ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানে বিষাক্ত সাপের ছোবলের বিষ ক্রিয়ায় এক চা শ্রমিক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়,শনিবার ১৮ জুন উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের শ্রমিক বিদ্যাতন্ত (৩২) চা বাগনের লাইনে কাজে যায়। কাজ করা কালীন সময় সকাল ১১টায় বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। তৎক্ষনিক ভাবে তার সহকর্মীরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করেন।
রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য বাবু ধনা বাউরী সাপের ছোবলে শ্রমিক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!