Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শাম্মী

রিপোটার : / ৪৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসির ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এফএআর চৌধুরী শাম্মী। তিনি ২০১৯ সালে এসএসসি ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়াও তিনি ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজিমউদ্দিন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। শাম্মী ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চায়।
শাম্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক (চৌধুরী বাড়ি) গ্রামের বাসিন্দা কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী ও মিনু রশীদ চৌধুরীর কন্যা এবং হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহির মিয়া চৌধুরী ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলহাজ্ব আলতাফ মিয়া চৌধুরীর নাতনী।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী বলেন, এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেতে আমার মেয়ে অনেক কষ্ট করেছে। মেয়ের ভালো ফলাফলে আমরা খুশি।
আলাপকালে এফএআর চৌধুরী শাম্মী বলেন, এ সাফল্যের পিছনে আমার পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চাই।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!