Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

অজ্ঞান পার্টির ২ হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

রিপোটার : / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

বড়লেখায় এক মহিলাকে অজ্ঞান করে স্বর্ণের চেইন লুটের ঘটনায় সম্পৃক্ত অজ্ঞান পার্টির ২ হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃতরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)। সোমবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম বিভাগ) মো: মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দুপুরে বড়লেখা পৌর শহরে জহুরা পারভীন চৌধুরী নামের এক নারীকে অজ্ঞান করে তার ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এঘটনায় ভোক্তভোগি ওই নারী বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!