Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রিপোটার : / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুর ১ টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত  কর্মকর্তা (এল,এস,ডি) সবিতা রানী, মিল  মালিক কানু চন্দ্র দেব, সাজ্জাদ পারভেজ মনি, অনন্ত সাহা প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীন আমন ধান অন্যবছরের চেয়ে প্রতি কেজি ৩ টাকা বাড়িয়ে ৩০ টাকা কেজি প্রতি ৬০৩ মেট্টিক টন ধান ও ৪ টাকা বাড়িয়ে ৪৪ টাকা কেজি প্রতি ১৩১ মেট্টিক টন সিদ্ধ চাল এবং ৪৩ টাকা প্রতি কেজি ৩৯৫ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

এদিকে চলতি মৌসুমে চাল ও ধান বিক্রয়ের জন্য কমলগঞ্জ পৌরসভা, মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের কৃষকগন ভানুগাছ খাদ্য গুদামে এবং রহিমপুর, মুন্সিবাজার, শমশেরনগর, পতনউষার ও আলিনগর ইউনিয়নের কৃষকগণ শমশেরনগর খাদ্য গুদামে ধান ও চাল বিক্রয় করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপক মন্ডল কৃষকদের পরামর্শ দিয়েছেন।

এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট ৬০৩ মেট্রিক টন ধান ও ৫২৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!