Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

মৌলভীবাজারের কৃতি সন্তান সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ পুরস্কারে ভূষিত

রিপোটার : / ৩৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কৃতি সন্তান, সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে তিন শাখায় এ বছর পদ্ম পদক প্রাপ্তদের নাম ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ প্রাপ্ত হিসেবে মোট ১৪১ জনের নাম ঘোষণা করেছে তারা। ৭ জন ‘পদ্মবিভূষণ’, ১৬ জন ‘পদ্মভূষণ’ এবং ১১৮ জন ‘পদ্মশ্রী’ পদক পাবেন। এর মধ্যে ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন সৈয়দ মোয়াজ্জেম আলি। আর ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক।

সোমবার (৮ নভেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সৈয়দ মোয়াজ্জেম আলীর স্ত্রী তোহফা জামান আলী। রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার ও মানপত্র হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কার প্রবর্তিত হয়। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

সৈয়দ মোয়াজ্জেম আলী

প্রখ্যাত রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে। বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামে। বড় ভাই এসএম আলী ছিলেন ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।

১৯৭১ সালে ওয়াশিংটনে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন তিনি। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দীর্ঘ কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়া দিল্লি মিশনেও তিনি কাজ করেছেন।

মোয়াজ্জেম আলী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ইউনেস্কোর কাছে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খসড়া প্রতিবেদন দিয়ে ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ভূমিকা রাখেন।

পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর ২০০১ সালে অবসরে যান পেশাদার এই কূটনীতিক। পরে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার আবার তাকে কূটনৈতিক দায়িত্বে ফিরিয়ে এনে হাই কমিশনার করে দিল্লি পাঠায়। প্রতিমন্ত্রীর মর্যাদায় ওই দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন।

সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বেলা ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!