Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

মালবাহী ট্রেন লাইনচ্যুত : আড়াই ঘন্টা পর সিলেটের সাথে যোগাযোগ শুরু

রিপোটার : / ৬৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।। সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে মোমিনছড়া চা বাগান এলাকায় বুধবার ১১ নভেম্বর পৌনে ৪টায় মালবাহী একটি ট্রেনের দু’টি চাকা লাইনচ্যুত হয়। দূর্ঘটনার আড়াই ঘন্টা পর রাত ৬টায় সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। কুলাউড়া জংশন স্টেশন মাস্টার মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে সুত্র জানায়, বেলা আনুমানিক সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে একটি সারবোঝাই মালবাহী ট্রেন আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার প্রায় ১৫-২০ মিনিট পর মাইজগাঁও ও ভাটেরা স্টেশনের মধ্যবর্তী মোমিন ছড়া চা বাগান এলাকায় ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়। চাকা দুটো উত্তোলনের পর রাত ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দূর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন এক ঘন্টা বিলম্বে ছেড়ে যায়। এছাড়া চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। নির্ধারিত সময়ের একঘন্টা বিলম্বে সিলেট স্টেশনে পৌঁছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!