
কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী পরিচালনা কমিটির গন সংযোগ সম্পাদক, কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, দৈনিক ভোরের কাগজ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি, ভানুগাছ বাজারের মর্ডান ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী সাংবাদিক অলক দেব গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে ঐদিন রাতেই সিলেটের ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন তাকে সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় ।
সকলের প্রিয়মুখ অলক দেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন এই কামনায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়িতে দূর্গা পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মহাষষ্ঠীর দিনে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
আমরা সবাই তাহার আশু রোগমুক্তি কামনা করছি।