
কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে তাঁর পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ছেলে তরুণ উদ্যোক্তা, কৃষিবিদ মুঈদ আশিক চিশতী।