Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

ভানুগাছ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড :: ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই ।।

রিপোটার : / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আংশিক বালিগাঁও আবাসিক এলাকার একটি কলোনিতে আকস্মিক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি ঘর ও ঘরের আসবাবপত্র । এতে কেউ হতাহত না হলেও প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা- ১২টায় । ক্ষতিগ্রস্তরা হলেন- কামাল মিয়া, রঙ্গি বিবি, হালিমা খাতুন, রুনা বেগম, মতিন মিয়া ও হাবিবুর রহমান।

জানা যায়, মঙ্গলবার দুপুরে রান্নার চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাবিবুর রহমানের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহোযোগিতায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোউ অগ্নিদগ্ধ বা আহত হননি।


ক্ষতিগ্রস্তরা জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে আমরা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চান। তারা জানান, মুহুর্তেই ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি ব্যবহারী কাপড়গুলাও পুড়ে গেছে। আর কিছু রইলো না। আমাদের সব পরিবার মিলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ( ‍ভূমি ) মো: রইছ আল রেজুওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।


কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, খুব খারাপ লাগছে এতগুলো পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগীতা করা হয়েছে। আমার পৌরসভা থেকে তাদের ৬ পরিবারকে সর্ব্বোচ্চ সহযোগীতা করা হবে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, ঘটনার পর পরই তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় ৫ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!