
কমলকন্ঠ ডেস্ক ।।
জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যায়যায়দিনের শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম রুম্মন , সিনিয়র সহ- সভাপতি দৈনিক যুগভেরীর কমলগঞ্জ প্রতিনিধি ও কমলকন্ঠ ডটকম এর সম্পাদক বিশ্বজিৎ রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম চৌধুরী।
গত ৫ অক্টোবর সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মোঃ আনিসুল ইসলাম আশরাফি (সহ- সভাপতি-১), সঞ্জয় কুমার দে ( সহ- সভাপতি-২), নান্টু রায় (সহ-সাধারণ সম্পাদক -১), এম মুসলিম চৌধুরী ( সহ-সাধারণ সম্পাদক -২), মোঃ আব্দুল জব্বার রানা ( সাংগঠনিক সম্পাদক ), মোঃ আব্দুল মজিদ (সহ- সাংগঠনিক সম্পাদক ), অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন (অর্থ সম্পাদক ), রাজু দত্ত (দপ্তর সম্পাদক ), পলি রানী দেবী ( সহ-দপ্তর সম্পাদক ), বাপ্পী দেব ( প্রচার ও প্রকাশনা সম্পাদক ), মোঃ দুরুদ আহমেদ ( জনকল্যাণ বিষয়ক সম্পাদক ), কাজী গোলাম কিবরিয়া জুয়েল (মানবাধিকার বিষয়ক সম্পাদক ), এডভোকেট বিশ্বজিত কর ( আইন বিষয়ক সম্পাদক ), শেখ সোহেল আহমেদ ( ক্রীড়া বিষয়ক সম্পাদক ), খালেদুর রহমান চৌধুরী ( সমাজ কল্যাণ সম্পাদক ) , মোঃ সাইদুল ইসলাম ( আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ), বকশী আক্তারুজ্জামান লিটন (সাংস্কৃতিক সম্পাদক ), ফাহমিদা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক ), সৈয়দা সেলিনা আক্তার ( সহ-মহিলা বিষয়ক সম্পাদক।
নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ জিতু তালুকদার, হুমায়ুন রশিদ বাপ্পী, মনিরুল ইসলাম মনির, মোঃ ফাহাদ আহমেদ, মোঃ আউয়াল কালাম বেগ, মোঃ মালিক মিয়া, মোঃ মহিউদ্দিন রিপন, রুপক দত্ত ও মোঃ তাহমিদ নিশান।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মীর লিয়াকত আলী, সৈয়দ মহসিন পারভেজ, মোঃ হাফিজ আহমদ ও সৈয়দ আমিরুজ্জামান।
নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম রুম্মন বলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব তাঁদের ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। জেলার সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণে কাজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।