Logo

কমলগঞ্জে বঙ্গমাতা`র জন্মবার্ষিকীতে মহিলা অধিদপ্তরের সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ৩২৪ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা আধিদপ্তরে আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ, আলোচনাসভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, উপকারভোগী ও শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দশজন প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, দশজন দুস্থ মহিলাকে নগদ ২ হাজার টাকা করে।

এদিকে,

কমলগঞ্জের শমশেরনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

https://mkantho.com/wp-content/uploads/2022/08/64-2-600x337.jpg

সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় বাফওয়া উপ আঞ্চলিক শাখা শমশেরনগর এর আয়োজনে বিএএফ শাহীন কলেজের অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমতি শমশেরনগরের সভানেত্রী নাদিয়া বিনতে রফিক।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপের নয়জন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী করা হয়।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!