
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো: মতিন মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দ ও খুশির বার্তা সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখি।

মো: মতিন মিয়া বর্তমানে কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য এবং ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জনসেবার ব্রত নিয়ে তিনি আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার জানিয়ে তিনি এলাকাবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পুনরায় সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।