Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

উপজেলা পর্যায়ে সেরা লিটল ম্যাগাজিন কমলগঞ্জের ‘আরণ্যক’

রিপোটার : / ৪৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত শিল্প-সাহিত্য চর্চার ছোট কাগজ ‘আরণ্যক’ উপজেলা পর্যায়ে দেশ সেরা লিটল ম্যাগাজিন হিসেবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকাস্থ জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত লিটল ম্যাগাজিন সম্মননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়। 

এতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’কে সারা বাংলাদেশ থেকে বাছাই করে সেরা হিসেবে উপজেলা পর্যায়ে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। সম্মাননা হিসেবে কেন্দ্রীয় পাঁচটি লিটল ম্যাগাজিন সম্পাদককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত তিনটি লিটল ম্যাগাজিন সম্পাদককে ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ও লিটল ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের সদস্য কবি অধ্যাপক শাহাজান মানিক উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতির পক্ষে ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

জানা যায়, লিটল ম্যাগাজিনের ৮ শতাধিক সংখ্যা নিয়ে ১-৭ ফেব্রুয়ারি জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছে। কমলগ‌ঞ্জ উপজেলা থেকে প্রকাশিত ‘আরণ্যক’ লিটল ম্যাগাজিন সারা দে‌শের উপ‌জেলা র্পযা‌য়ে দেশ সেরা লিটল ম্যাগাজিন হি‌সেবে নির্বা‌চিত হ‌য়ে সম্মাননা পুরস্কারের গৌরব র্অজন ক‌রে।

কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও লিটল ম্যাগাজিনের পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, জাতীয় পর্যায়ে সম্মাননা প্রাপ্তিতে কমলগঞ্জবাসী গর্ববোধ করছে শিল্প-সাহিত্য চর্চার ছোট কাগজ ‘আরণ্যক’ এর জন্যে। ‘আরণ্যক’ ধারাবা‌হিকতার মধ্য দি‌য়ে ক্রমশ বিক‌শিত হ‌য়ে উঠুক এ আশা একান্তই রাখা যায়। আমি ‘আরণ্যক’ ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!